কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ
সংসদ ভবনের সামনে মানববন্ধন

সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভোট নির্বিঘ্ন করার দাবি

সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভোট নির্বিঘ্ন করার দাবি

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন নাগরিক সংগঠন, আদিবাসী সংগঠন, নারী উন্নয়ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে মূল বক্তব্য পাঠ করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। এতে বক্তব্য দেন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র কুমারনাথ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানবাধিকার ও আদিবাসী অধিকারকর্মী দীপায়ন খীসা, ঢাবি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ, গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভোটকে কেন্দ্র করে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে তাতে শুধু আদিবাসী, সংখ্যালঘু বা নারীরাই নন, প্রার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি অন্তর্ভুক্তিমূলক ভোটের যে পরিবেশ তৈরি করার কথা সে বিষয়ে নির্বাচন কমিশন, সরকার উভয়ই নির্লিপ্ততা প্রদর্শন করছেন।

রাশেদা কে চৌধুরী বলেন, নির্বাচনে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর শঙ্কাহীন উপস্থিতি নিয়ে আজকে আমাদের এখানে মানববন্ধন করার কথা নয়। ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে।

খুশী কবির বলেন, সরকারের কাজ গণভোটে ‘হ্যাঁ-না’ এর প্রচার করা নয়। সরকার ও নির্বাচন কমিশনের কাজ হলো সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X