কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

অর্ধেকের বেশি উপদেষ্টা এখনো সরকারি বাসায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনো তাদের নামে বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়েননি।

গণপূর্ত অধিদপ্তরের সিটি জোনের তথ্য মতে, ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারীসহ ১৮ জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জন বাসা ছেড়ে দিলেও বাকি ৯ জন এখনো সরকারি বাসায় অবস্থান করছেন।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনো বাসা ছাড়েননি তাদের এরই মধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দিতে পারেন।

সিটি জোনের এক প্রকৌশলী এ বিষয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ১৬ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী বাসা বরাদ্দ নিয়েছেন। এরমধ্যে ৯ জন উপদেষ্টা বাসা ছেড়ে দিয়েছেন। বাকিদের বাসা ছাড়ার জন্য বলা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, কিছুদিন সময় লাগবে।’

অনুসন্ধানে জানা গেছে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা এখন পর্যন্ত বাসা ছাড়েননি তারা হলেন—আসিফ নজরুল, সি আর আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মো. তৌহিদ হোসেন, ফারুক-ই-আজম বীরপ্রতীক ও শারমীন এস মুরশিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া এসব বাসার সব কটি উপদেষ্টারা বসবাসের কাজে ব্যবহার করতেন না; বেশ কয়েকজন উপদেষ্টা বরাদ্দকৃত বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন।

বর্তমানে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টু রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪০টি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে ১০টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলো মেরামত ও রং করার প্রক্রিয়া চলছে।

সরকারি আবাসন পরিদপ্তর পরিচালক মো. আসাদুজ্জামান (অতিরিক্ত সচিব) বলেন, ‘মন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ চলছে। এখনো সব বাসা খালি হয়নি। একটু সময় লাগবে। যেসব বাসা খালি আছে, সেগুলো বরাদ্দে প্রক্রিয়া চলছে।’

বাসাগুলোর বর্তমান অবস্থা ও সংস্কার কাজের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান বলেন, ‘কিছু উপদেষ্টা বরাদ্দ পাওয়া বাসা ছেড়ে দিয়েছেন। কিছু বাসা প্রস্তুত আছে। টেন্ডার শেষ করে ১৫টি বাসার কাজ শুরু হয়েছে। আর যেসব উপদেষ্টা বাসা ছেড়ে দিয়েছেন সেসব বাসা মেরামত ও রং করতে হবে। বাসার কাজ করানোর জন্য টেন্ডার করা হয়েছে। টেন্ডার শেষ হলো কাজ করে বাসা প্রস্তুত করে মন্ত্রণালয় বাসা বুঝিয়ে দেওয়া হবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১০

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১১

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৬

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৮

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৯

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

২০
X