শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

মাগুরায় আ.লীগ নেতাকে হাতুড়িপেটা

মাগুরার ম্যাপ
মাগুরার ম্যাপ

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল রোববার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে নির্বাচনী মিছিল করার সময় এ ঘটনা ঘটে।

হামলার শিকার গোলাম মোর্শেদ টুকু শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার স্বজন জানান, প্রতিপক্ষের লোকজন গোলাম মোর্শেদকে হাতুড়িপেটা করেন। এরপর তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী গোলাম মোর্শেদ জানান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যার সমর্থক জিনারুল মিয়া, শিমুল, সোহেলসহ

৮-১০ জন অতর্কিতে হামলা করে পেটানো শুরু করে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গয়েশপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা। তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ। তাকে নিয়ে আমি এ মুহূর্তে ঢাকার বারডেম হাসপাতালে আছি। মারামারি হয়েছে আমি শুনেছি। আমার লোকজনও থাকতে পারে। তবে সেটা মিছিল করা ইস্যুতে কোনোভাবেই নয়।

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মারামারির ঘটনা শুনেছি। তবে ঠিক কী কারণে মারামারি হয়েছে, এখনো বিস্তারিত জানতে পারিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X