রকি আহমেদ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে ফাঁসছেন ১৭ কর্মকর্তা

আদালতে অভিযোগপত্র জমা
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে ফাঁসছেন ১৭ কর্মকর্তা

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের অবরুদ্ধ করে ফেঁসে যাচ্ছেন কমিশনেরই উচ্চপদস্থ কর্মকর্তারা। শেয়ার কেলেঙ্কারিসহ শেয়ারবাজার লুটপাটের অভিযোগে বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখতে চলতি বছরের ৫ মার্চ কমিশনের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন তারা। এ ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি আদালতে বিএসইসির তিন নির্বাহী পরিচালক, পরিচালকসহ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। শিগগির মামলাটির বিচারকাজ শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল হক শিপন কালবেলাকে বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছি। এজাহারে উল্লিখিত ১৬ জন ছাড়া আরও একজন আসামির (বিএসইসির উপপরিচালক মো. নানু ভূঁইয়া) বিরুদ্ধে বিএসইসির চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার প্রমাণ থাকায় মোট ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়েছে।’

আসামি সাইফুর রহমানের পক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, ‘মামলার চার্জশিট পেয়েছি। তবে সুষ্ঠু তদন্ত করে তা দেওয়া হয়নি। ঘটনাস্থলে আসামি সাইফুর রহমান ছিলেন না। তাকেও জড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজসহ সার্বিক ডাটা বিশ্লেষণ করলে দেখা যাবে, আসামিরা জড়িত নন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আশা করছি আসামিরা ন্যায়বিচার পাবেন।’

আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখায় নিয়োজিত মাসুদ রানা বলেন, ‘জিআর শাখায় মামলাটির চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আগামী ২৭ নভেম্বর মামলার ধার্য তারিখে আদালতে চার্জশিট উপস্থাপন করা হবে। মামলার ১৬ জন আসামি আত্মসমর্পণ করে বর্তমানে জামিনে আছেন।’

চার্জশিটে মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের গত ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আল আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলছিল। এ সময় বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানসহ নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন খান, কাজী আল ইসলাম, সহিদুল ইসলাম ও তৌহিদুল হাসান, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফসহ আরও কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক প্রবেশ করেন। পরবর্তী সময়ে তারা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। এরই মধ্যে পূর্বপরিকল্পনা মতে আসামিরা কমিশনের মূল ফটকে তালা দেন। সিসি ক্যামেরা, ওয়াইফাই, লিফট ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, আসামিরা অকথ্য ভাষা ব্যবহার করে এবং এসির রিমোর্ট চেয়ারম্যান ও কমিশনারদের দিকে ছুড়ে মারেন। একই সঙ্গে তারা চেয়ারম্যানের একান্ত সচিব (সরকারের সহকারী সচিব) মো. জাহাঙ্গীর হোসেনকে লাঞ্ছিত করেন। পরে আসামিরা কমিশনের সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসর প্রদান আদেশ প্রত্যাহার, কমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কারণ দর্শানো আদেশ প্রত্যাহার এবং গঠিত তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করার দাবিতে সন্ত্রাসী কায়দায় সরকারি কাজে বাধা প্রদান করেন।

অভিযোগপত্রে মামলার অভিযোগের বিষয়ে জানানো হয়েছে, এর আগে বিএসইসির এসব কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। এ কমিটি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশও করেছে। তার অংশ হিসেবে কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে চাকরি থেকে অবসর প্রদান করে। সাইফুর রহমানসহ আসামি অনেকের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিসহ শেয়ারবাজার লুটপাটের সহায়তা করে অবৈধ সম্পদ গড়ার অভিযোগে তাদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিল করে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ কারণে আসামিরা চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। এ ঘটনায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৬

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৮

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৯

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

২০
X