সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এদিকে ডেঙ্গু নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৪ জুন) বিকেল ৫টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে হবিগঞ্জ জেলা। জেলায় এ পর্যন্ত ১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৭ জন, সিলেট জেলায় ৪ জন এবং মৌলভীবাজার জেলায় এখনো কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। সিলেট বিভাগের বাইরের জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে রোগটির বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X