কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত
ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দুই বিশিষ্টজনের নতুন দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ঢাকার মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকৃতি রক্ষা আন্দোলন।

‘শিশুশ্রম নিরসন ও প্রতিটি শিশু হোক উঁচুক বৃক্ষের মতো সুদৃঢ়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও ক্যানসার প্রতিরোধ গবেষক এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

এছাড়াও হামিদা খাতুন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার রচিত ‘সংস্কৃত গদ্যকাব্য শ্রীবরের কথ্যকৌতুক বিবরণ ও বিশ্লেষণ’ এবং ড. সৈয়দ হুমায়ুন কবিরের রচিত ‘জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অতিথিরা গ্রন্থ দুটির বিষয়বস্তু ও সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, শিশুশ্রম একটি মানবিক ও সামাজিক সমস্যা। শিশুদের সুষ্ঠু বিকাশ, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শিশুশ্রম নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং একটি শিশুশ্রমমুক্ত, পরিবেশবান্ধব ও মানবিক সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং ড. সৈয়দ হুমায়ুন কবিরকে ‘ন্যাচারাল ট্রি আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X