খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনা সদরে বিএনপির মনোনয়ন ঐক্যের বদলে সন্দেহের বাতাস

মহানগরের নেতৃত্ব ও তৃণমূলে প্রার্থী পরিবর্তনের দাবি
ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে তীব্র সাংগঠনিক বিরোধ। প্রাথমিক মনোনয়ন ঘোষণার এক সপ্তাহ পার হলেও আলোচিত এই আসনে এখনো জনসংযোগ কর্মসূচিই শুরু করতে পারেননি দল মনোনীত প্রাথী। দৃশ্যত মহানগর বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের দ্বিধাবিভক্তি কাটছে না এখনই। সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলামকে মঞ্জুকে প্রার্থী ঘোষণা করা হলেও নগর বিএনপির বর্তমান নেতৃত্ব ও তাদের অনুসারীরা তা মেনে নিতে পারছেন না। মহানগরের বর্তমান নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের অনেক নেতা প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন। এমন প্রেক্ষাপটে প্রার্থী ঘোষণার পরও খুলনা নগর বিএনপির নির্বাচনী মাঠে ঐক্যের বদলে বইছে শীতলতা ও সন্দেহের বাতাস।

খুলনা-২ আসনে (খুলনা সিটি করপোরেশনের ১৬-৩১ নম্বর ওয়ার্ড) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু এবং তার বিরোধী হিসেবে পরিচিত খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক বৈঠকে ঢাকায় আমন্ত্রণও পান মনা ও তুহিন। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে নজরুল ইসলাম মঞ্জুর হাতেই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন তারেক রহমান। সেই থেকে উচ্ছ্বাস বিরাজ করছে মঞ্জু শিবিরে। অন্যদিকে হতাশ মহানগর বিএনপির বর্তমান নেতারা। মনা ও তুহিন দুজনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে মনোনয়ন পাওয়া রকিবুল ইসলাম বকুলের অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রার্থীদের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজ শুরুর নির্দেশ দিলেও খুলনা-২ আসনে সে নির্দেশনার বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। নগর বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে নজরুল ইসলামের এখনো সরাসরি কথা হয়নি। এমনকি প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরও ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপক্ষ আলাদা কর্মসূচি পালন করে।

মহানগর বিএনপির এই বিরোধ মেটাতে জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দুপক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করছেন। গত শুক্রবার রাত ৮টা থেকে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে তিনি বর্তমান নেতৃত্বের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করেন। সেখানে মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেন। বৈঠকে নজরুল ইসলামের প্রার্থিতা নিয়ে তীব্র সমালোচনা করেন মহানগর কমিটির বর্তমান নেতারা।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, রকিবুল ইসলাম কেন্দ্রীয় নির্দেশনা ও নির্বাচনী কৌশল তুলে ধরেন এবং ঐক্যের আহ্বান জানান। এ সময় নেতারা অভিযোগ করেন, নজরুল ইসলাম দীর্ঘদিন দল থেকে দূরে ছিলেন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং একাধিকবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করেছেন। বৈঠকে নেতারা খুলনা-২ আসনে জিয়া পরিবারের কাউকে বা রকিবুল ইসলাম বকুলকেই প্রার্থী করার দাবি জানান। রকিবুল ইসলাম মহানগরীর বর্তমান নেতৃত্ব ও তাদের অনুসারীদের অভিযোগ শুনে বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

সদর থানা বিএনপির সভাপতি হুমায়ূন কবির বলেন, দীর্ঘ সময়ের ওই বৈঠকে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রত্যেক নেতাই খুলনা-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম তৃণমূলের এমন মত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক জীবনে ২০২১ সালের ডিসেম্বরে ছন্দপতন ঘটে নজরুল ইসলাম মঞ্জুর। ওই বছরের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যাতে ঠাঁই পাননি মঞ্জু ও তার অনুসারীরা। ওই বছরেরই ১২ ডিসেম্বর দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাকে। পরে ২৫ ডিসেম্বর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। আর এর পর থেকেই পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে মহানগর বিএনপির দুই পক্ষ। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। অন্য পক্ষে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগর ও থানা বিএনপির সাবেক নেতাকর্মীরা। গত ৩ বছর ধরে কেন্দ্রীয় ও দিবসভিত্তিক কর্মসূচি পৃথকভাবে পালন করছেন তারা।

নজরুল ইসলাম মঞ্জুর সমর্থকরা বলছেন, দলীয় পদ হারানোর পরও রাজনীতি থেকে সরে যাননি মঞ্জু। বিভিন্ন ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছেন অনুসারীদের নিয়ে। খুলনায় বিভিন্ন সমাবেশ, শোভাযাত্রা ও সামাজিক আয়োজনে তার সক্রিয় উপস্থিতি ছিল নিয়মিত। জুলাই গণঅভ্যুথানেও ছিলেন সক্রিয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন কালবেলাকে বলেন, ‘দীর্ঘ ৪২ বছর ধরে বিএনপি করছি। ১০৯টি মামলার আসামি হয়েছি, ৯ বার জেলে গেছি। দল আমাকে মনোনয়ন দেবে আশা ছিল। না পাওয়ায় আক্ষেপ নেই। তৃণমূল নেতারা দলের প্রতি দায়বদ্ধ থেকে যে কোনো দাবি জানাতে পারেন। শেষ পর্যন্ত আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনেই কাজ করব।’

আর দলের নির্দেশনা অনুযায়ী সবাইকে নিয়ে দ্রুতই আনুষ্ঠানিকভাবে মাঠে নামার কথা জানিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘খুলনায় বিভক্তির রাজনীতির চ্যালেঞ্জ আমাদের সামনে এখনো আছে, আমরা সেটা মোকাবিলা করব। মনোনয়নকেন্দ্রিক প্রতিযোগিতা শেষ হয়েছে বলে মনে করি। এখন প্রার্থীকেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে। দলের নির্দেশ অনুযায়ী সবাইকে নিয়েই কাজ করা হবে। অসুস্থতার কারণে কিছুদিন যোগাযোগ করতে পারিনি, দ্রুতই আনুষ্ঠানিকভাবে মাঠে নামব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

১০

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১১

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১২

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

১৩

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৪

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

১৫

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

১৬

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

১৭

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

১৮

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১৯

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

২০
X