কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য, দেখলেন নিহত শিশু তারই সন্তান

কিশোরগঞ্জ সদর
ছবি: কালবেলা
ছবি: কালবেলা

প্রতিদিনের মতো সকালে টহল দলের সঙ্গে বেরিয়েছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হক। এ সময় সঙ্গে থাকা এক পুলিশ সদস্যের কাছে ফোন আসে—শহরের জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। টহল দলটি সময় ব্যয় না করে রওনা দেয় ঘটনাস্থলে। নিথর দেহটি তখনো পড়ে ছিল রাস্তায়। পাশে দুমড়ানো মোচড়ানো অবস্থায় তার প্রিয় সাইকেল।

পুলিশ সদস্য শামসুল হক ডিউটিরত অবস্থায় এমন অনেক মৃত্যু দেখেছেন কাছ থেকে। এ ঘটনাকেও ভেবেছিলেন অন্য দশটা ঘটনার মতো। কিন্তু ট্রাক চাপায় যে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যে দৃশ্য দেখলেন, তা তিনি দুঃস্বপ্নেও দেখতে চাইবেন না। রাস্তায় পড়ে থাকা নিথর দেহটি আর কেউ নয়, তারই প্রিয় সন্তান মোহাম্মদ তুহিন। নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নির্মম এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয়, জনতা স্কুল রোড এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে নিহত শিশুটির পরিচয় তখনো জানা যায়নি। খবর পেয়ে থানার একটি টহলদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ওই টহলদলে ছিলেন গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকও। এ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন।

এদিকে রাস্তায় পড়ে থাকা সন্তানের রক্তাক্ত নিথর দেহ দেখে সামছুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লূত করে তোলে। তুহিনদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় থাকত সে। এ ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয় তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X