শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা, আটক ১

আটক হৃদয়। ছবি : সংগৃহীত
আটক হৃদয়। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিনিবাসের হেলপারকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৬৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তার স্ত্রী সাহেরা খাতুন (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় হেলপার ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার সুমন মিয়ার ছেলে মো. হৃদয়কে (১৯) আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

নিহতের স্বজন কাজী নজরুল ইসলাম জানান, শুক্রবার শহিদুল ইসলাম স্ত্রীসহ তার অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া যান। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি মিনিবাস সাহেরা খাতুনকে ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত শহিদুল চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে উঠে পড়েন। ওই সময় বাসটি চলতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর শহিদুলকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় হেলপার। এ সময় তার পরনের লুঙ্গি বাসের একটি হুকে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X