বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এনায়েত শাওন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান

আওয়ামী লীগের মনোনয়ন
কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহে বর্তমান সংসদ সদস্যসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যেমন হিড়িক পড়েছে, বাদ যাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও। ক্ষমতাসীন দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের নেতারাও নিজ নিজ আসনে মনোনয়ন ফরম কিনেছেন। এখন অপেক্ষা দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের।

জানা গেছে, দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন। ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১০ জন ছাড়া ৭১ জনই নির্বাচনে অংশ নিতে কোনো না কোনো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে কেন্দ্রীয় কমিটির মনোনয়নপত্র কিনেছেন অনেকেই। মাদারীপুর-২ থেকে সর্বোচ্চ তিনজন, মাদারীপুর-৩, চাঁদপুর-৩, ঢাকা-৭, টাঙ্গাইল-১ ও শরীয়তপুর-১ থেকে দুজন করে মনোয়নয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন চট্টগ্রাম-১, বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২, শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২, কাজী জাফর উল্লাহ ফরিদপুর-৪, আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১, ফারুক খান গোপালগঞ্জ-১, শাজাহান খান মাদারীপুর-২, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-২, কামরুল ইসলাম ঢাকা-২, মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭, জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩, আব্দুর রহমান ফরিদপুর-১ ও সিমিন হোসেন রিমি গাজীপুর-৪।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭, মাহবুবউল-আলম হানিফ কুষ্টিয়া-৩, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি নিজে মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনেছেন ও ডা. দীপু মনি চাঁদপুর-৩।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বরিশাল-৪, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু ঢাকা-৬ ও ৭, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ চাঁদপুর-১, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চট্টগ্রাম-১৫, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কক্সবাজার-২, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ঢাকা-৮, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর কুমিল্লা-১, মহিলা সম্পাদক জাহানারা বেগম ঢাকা-১১, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ-৩, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা টাঙ্গাইল-১, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নেত্রকোনা-৩, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা জয়পুরহাট-১।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোনা-৫, বি এম মোজাম্মেল হক শরীয়তপুর-১, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২, এস এম কামাল হোসেন খুলনা-৩, মির্জা আজম জামালপুর-৩, আফজাল হোসেন পটুয়াখালী-১, শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ ও সুজিত রায় নন্দী চাঁদপুর-৩ ও উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম শরীয়তপুর-৩।

কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-১, বিপুল ঘোষ ফরিদপুর-৩, দীপঙ্কর তালুকদার রাঙামাটির একমাত্র আসন থেকে, আমিরুল আলম মিলন বাগেরহাট-৪, মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-১, মেরিনা জাহানা কবিতা সিরাজগঞ্জ-৬, পারভীন জামান কল্পনা ঝিনাইদহ-১, সফুরা বেগম রুমি লালমনিরহাট-৩, মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭, তারানা হালিম টাঙ্গাইল-৬, সানজিদা খানম ঢাকা-৪, হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর-৩, আনোয়ার হোসেন মাদারীপুর-৩, আনিসুর রহমান বরিশাল-২, সাহাবুদ্দিন ফরাজি মাদারীপুর-২, ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, গোলাম রাব্বানী চিনু ঝালকাঠি-২, মারুফা আক্তার পপি জামালপুর-৫, রেমন্ড আরেং নেত্রকোনা-১, গ্লোরিয়া সরকার ঝর্ণা খুলনা-১, মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা-৬ ও ৮, আজিজুস সামাদ আজাদ ডন সুনামগঞ্জ-৩, সাখাওয়াত হোসেন শফিক বগুড়া-৬ ও নির্মল কুমার চ্যাটার্জি।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জেবুন্নেছা হক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান ও তারিক সুজাত মনোনয়নপত্র তোলেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X