কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

কেক, চকলেট আর একটু ভালোবাসা

কেক, চকলেট আর একটু ভালোবাসা

ভালোবাসা দিবস মানেই শুধু লাল গোলাপ আর হৃদয়ের ইমোজি নয়—এ দিনটি হয়ে উঠতে পারে স্বাদের এক মিষ্টি উৎসবও। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো ছোট্ট মুহূর্তগুলো যখন মিশে যায় ঘরে বানানো কেকের নরম স্পঞ্জে, গরম প্যানকেকের ঘ্রাণে কিংবা গলে যাওয়া চকলেটের মাধুর্যে, তখন ভালোবাসা যেন আরও একটু গভীর হয়।

ব্যস্ত শহরের কোলাহল ভুলে এক কাপ কফির পাশে হৃদয়ছোঁয়া ডেজার্ট কিংবা মসলাদার চিকেন উইংস—সবকিছুই হতে পারে ভালোবাসা প্রকাশের আলাদা ভাষা। এ ভালোবাসা দিবসে উপহারের পাশাপাশি নিজের হাতে তৈরি ছোট্ট কোনো রেসিপিই হয়তো হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সারপ্রাইজ—যেখানে থাকবে যত্ন, সময় আর এক চিমটি আবেগের মিষ্টতা।

ভ্যালেন্টাইন স্পেশাল কেক

উপকরণ: ময়দা-দেড় কাপ, বেকিং পাউডার-১ চা চামচ, বেকিং সোডা-আধা চা চামচ, মাখন-আধা কাপ, চিনি-১ কাপ, ভ্যানিলা এসেন্স-২ চা চামচ, ডিম-২টি, লবণ-১/৪ চা চামচ, দুধ-২/৩ কাপ, লাল ফুড কালার-সামান্য প্রস্তুত প্রণালি: শুকনা উপকরণগুলো চেলে মিশিয়ে নিন। মাখন ও চিনি একসঙ্গে ফেটে নিন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। একটি ডিম মিশিয়ে আবারও ফেটে নিয়ে এরপর আরেকটি ডিম মেশান। লবণ দিয়ে আবার বিট করুন। তরল দুধ মিশিয়ে অর্ধেক ময়দার মিশ্রণ দিয়ে বিট করুন। এরপর বাকি অর্ধেক দিয়ে আবার বিট করুন। ব্যাটার তৈরি হলে তিন ভাগের এক ভাগ আলাদা করে লাল ফুড কালার মিশিয়ে নিন।

৬ ইঞ্চির বেকিং মোল্ডে বাটার পেপার বিছিয়ে লাল রঙের ব্যাটার দিয়ে দিন। চুলায় আগে থেকে প্রি-হিট করে রাখা পাত্রের মাঝে বসিয়ে দিন মোল্ড। ৩০ থেকে ৩৫ মিনিট রেখে দিন মৃদু আঁচে। কেক হয়ে গেলে মোল্ড থেকে বের করে হার্ট শেইপের কুকি কাটার দিয়ে কেটে নিন। কাপ কেপ বানানোর গোল কাগজের মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে লম্বা করে হার্ট শেইপের কেক বসিয়ে দিন। এরপর ওপরে ব্যাটার দিয়ে দিন। একইভাবে চুলায় বেক করে নিন কাপ কেক। ওপরে লাল রঙের ফ্রস্টিং দিয়ে নিতে পারেন।

ফ্যান্টাসি প্যানকেক

উপকরণ: এক কাপ দুধ, একটা ডিম, দুই টেবিল চামচ ক্যারামেল ফ্লেভারড সিরাপ, এক টেবিল চামচ গলা মাখন, এক কাপ ওটসের ময়দা, দুই চা চামচ বেকিং পাউডার, একটা কলা স্লাইস করে নিতে হবে।

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে ডিম, দুধ, মাখন ও সিরাপ নিতে হবে। ভালো করে মিলিয়ে নিন উপকরণগুলো। অন্য পাত্রে ওটসের ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে তাতে আগের মিশ্রণ মিশিয়ে দিন। এবার ফ্রাইং প্যানে একটু মাখন দিয়ে গ্রিজ করে নিন। মাঝারি আঁচ করে এতে এক চামচভর্তি মিশ্রণটি দিন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠ করতে হবে। দুদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিন। স্লাইস কলা আর ক্রিম চিজ ছড়িয়ে পরিবেশন করুন।

ভ্যালেন্টাইন চকলেট

উপকরণ: ডার্ক চকলেট আধ পাউন্ড, পেপার গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ১ চিমটি, ঘন হুইপিং ক্রিম আধ কাপ ও আনসুইটেনড কোকো পাউডার ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: একটা বাটিতে চকলেট, পেপার ও লবণ একসঙ্গে নিন। একটা ছোট সসপ্যানে মাঝারি আঁচে ঘন ক্রিম ফোটান। এই ক্রিম চকলেটের মিশ্রণে ঢেলে ৩ মিনিট অপেক্ষা করুন। ভালোভাবে মিশিয়ে নিন। চকলেটের মিশ্রণ প্লাস্টিক র্যাপের ওপর নিন। প্লাস্টিক র্যাপ রোল করে নিন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেফ্রিজারেটরে রাখুন। রেফ্রিজারেটর থেকে বের করে কুকি কাটারের সাহায্যে হার্ট শেপে কেটে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X