তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

দহনে অন্য এক আইশা

দহনে অন্য এক আইশা

অভিনেত্রী আইশা খান। যিনি ২০২০ সাল থেকে নিয়মিত একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোতে অভিনয় করে নিজের স্বাতন্ত্র্য একটি পরিচয় তৈরি করেছেন। নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্বের সৃষ্টি করেছেন অভিনয়ের মাধ্যমেই। তাই একটু ভিন্ন এবং তার সঙ্গে মানানসই গল্প ও চরিত্রে অভিনয়ের জন্যই তার কাছে প্রস্তাব আসে। আইশা সেসব স্ক্রিপ্ট মন দিয়ে পড়েন, ভালো লাগলে অভিনয় করেন।

ভালো লেগেছিল বলে এ প্রজন্মের তরুণ মেধাবী নাট্যনির্মাতা রুবেল আনুশের পরিচালনায় ‘খুশবু’ ও ‘হয়নি কখনো বলা’ নাটকে অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আইশা অভিনয় করেছেন ‘দহন’ নামে আরেকটি নাটকে।

নাটকে আইশা অভিনয় করেছেন নিলু চরিত্রে। রুবেল আনুশের গল্পে ‘দহন’র চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম।

নাটকটিতে অভিনয়ের বিষয়ে আইশা খান বলেন, ‘একজন পরিচালক একটি নাটক নির্মাণের জন্য যে সময় পান, তাতে করে একটি গল্প খুব বেশি ব্যতিক্রমভাবে উপস্থাপনের সুযোগ পান না। সময়, বাজেট সব মিলিয়ে একজন পরিচালক চেষ্টা করেন যতটা ভালোভাবে গল্পটাকে উপস্থাপন করা যায়, রুবেল আনুশ ভাই দহনের ক্ষেত্রেও সেই চেষ্টাটাই করেছেন। আমিও আমার নিলু চরিত্রটি যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়, শতভাগ চেষ্টা ছিল। দহনে একজন গ্রামীণ মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। আমার সহশিল্পী ফারহান ভাই ভুল হলে ধরিয়ে দেন, আমি পারফেক্ট করার চেষ্টা করি। কয়েকটি দৃশ্যে আমি ঠিকঠাকমতো অভিনয় করতে পারছিলাম না, বারবার মনোযোগ হারিয়ে ফেলছিলাম। কারণ নাটকটি ঠিক সেই সময় করা যখন সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে। রুবেল ভাই, ফারহান ভাই আমাকে বোঝানোর পর আমি সহজ হই, কাজে মনোযোগ আসে। আশা করছি দহন ভালো লাগবে দর্শকের।’

আইশা খান ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত। ২০১৭ সালে উপস্থাপনায় সম্পৃক্ত হন। ২০২০ সালে স্নাতক সম্পন্ন করার পর তানভীর আহসানের পরিচালনায় ‘তোমার কাছেই যাবো’ নাটকে অভিনয় করেন। এরপর আরও কিছু নাটকে অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১০

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১১

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৩

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৪

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৯

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

২০
X