তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

গানে ফিরছেন ম্যাডোনা

পপ সংগীতশিল্পী ম্যাডোনা। ছবি: সংগৃহীত
পপ সংগীতশিল্পী ম্যাডোনা। ছবি: সংগৃহীত

মার্কিন খ্যাতনামা পপ সংগীতশিল্পী ম্যাডোনা। আশি ও নব্বইয়ের দশকে গানের জগতে আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকলেও তার সবচেয়ে সফল একক গান হলো ২০০৫-এ প্রকাশিত ‘হ্যাং আপ’। গানটি ৪১টি দেশের টপ চার্টে ১ নম্বর অবস্থানে জায়গা করে বিশ্ব রেকর্ড অর্জন করেছিল। তার মাতাল করা গায়কি আর উদ্দাম নাচের তালে বুঁদ হয়েছিলেন সারা দুনিয়ার গান প্রিয় শ্রোতা-দর্শক।

এদিকে শুধু গানই নয়, বেপরোয়া জীবনযাপন, নানা বিতর্ক আর গুঞ্জনের জন্য সবসময় খবরের শিরোনামে ছিলেন ম্যাডোনা। ২০২৩ সালে হঠাৎ জীবাণু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলে ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়ে রাখেন বেশ দূরে। বেশকিছু বছর তিনি বন্ধ রাখেন তার সব কনসার্ট এবং বিশ্বভ্রমণ। তবে এবার ভক্তদের চমকে দিয়ে ২০২৫ সালে স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে আবার ক্যারিয়ারে ফিরছেন ৬৬ বছর বয়সী এই পপ তারকা। খবর: এন্টারটেইনমেন্ট

সম্প্রতি ম্যাডোনা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে গানে ফেরার বিষয়ে নিশ্চিত করেছেন। সুখবরটি দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন এই গায়িকা। এরপর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন, ‘স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন মিউজিক তৈরি করছি। এরই মধ্যে আমার প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতির এই কিছু মাস আমার আত্মার জন্য ওষুধের মতো ছিল। আমার গান লেখা ও মিউজিক তৈরি করা এমন একটি ক্ষেত্র, যেখানে আমি কারও কাছ থেকে অনুমতি নিই না। তবে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতে উৎসুক। ২০২৫ সালে কে কে আমার নতুন মিউজিক শুনতে প্রস্তুত? তার এমন গানে ফিরে আসার পোস্ট মুহূর্তেই ম্যাডোনা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করে।

ম্যাডোনার সবশেষ স্টুডিও অ্যালবাম ‘ম্যাডাম এক্স’ প্রকাশ পায় ২০১৯ সালে। এ ছাড়া তিনি ১৯৮২ সাল থেকে আজ পর্যন্ত ১৪টি স্টুডিও অ্যালবাম, ৫টি লাইভ অ্যালবাম, ৬টি কম্পিলেশন অ্যালবাম, ৩টি সাউন্ডট্র্যাক অ্যালবামসহ ৮৮টি একক গান প্রকাশ করেছেন। এ ছাড়াও তিনি ১১টি সফল বক্স অফিস হিট কনসার্ট ট্যুর করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X