বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে ম্যাডোনার ছবি ভাইরাল 

প্রেমিকের সঙ্গে ম্যাডোনার ছবি ভাইরাল 
প্রেমিকের সঙ্গে ম্যাডোনার ছবি ভাইরাল 

প্রেমের কোনো বয়স নেই। প্রেম মানে না কোনো বাধা। ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত সুন্দর। এমন অনেক মূল্যবান স্মৃতি নিয়ে এগিয়ে চলেছেন পপতারকা ম্যাডোনা।

৬৬ বছর বয়সে ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই তারকা। সম্প্রতি ম্যাডোনা প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন লন্ডনে। আর সেখান থেকেই পোস্ট করেছেন একাধিক ছবি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। সেখানে একটি ছবিতে দেখা যায়, তারা চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করছেন স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। এ সময় প্রেমিককে জড়িয়ে বসে ছিলেন ম্যাডোনা। ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

পেশাদার সংগীতে ম্যাডোনার যাত্রা শুরু ১৯৮৩ সালে। এই শিল্পী নারীদের জন্য পপ সংগীতের নতুন দুয়ার খোলেন। এছাড়া নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আশি ও নব্বইয়ের দশকে পপ সংগীতের ‘রানি’ হয়ে ওঠেন তিনি।

ব্যক্তিজীবনে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। সংসার ভেঙেছে অনেক আগেই।

এছাড়াও ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন- পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র‍্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X