কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

রাশিয়ার অবসরপ্রাপ্ত এক কমান্ডারের থেকে তলোয়ায় নিচ্ছেন ইরানের কর্নেল সাদেগ রেজায়ি-মোঘাদ্দামে। ছবি : সংগৃহীত
রাশিয়ার অবসরপ্রাপ্ত এক কমান্ডারের থেকে তলোয়ায় নিচ্ছেন ইরানের কর্নেল সাদেগ রেজায়ি-মোঘাদ্দামে। ছবি : সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দেশটির সামরিক কূটনীতিককে আনুষ্ঠানিক তলোয়ার উপহার দিয়েছেন রাশিয়ার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। মঙ্গলবার মস্কোয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কমান্ডারদের সংগঠনের প্রেসিডিয়ামের সদস্যরা ইরানের সামরিক কূটনীতিক কর্নেল সাদেগ রেজায়ি-মোঘাদ্দামের হাতে তলোয়ারটি তুলে দেন।

অনুষ্ঠানে রুশ স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির উপদেষ্টা ও সাবেক সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গেন্নাদি ইয়ানকোভিচ সাম্প্রতিক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী, নেতৃত্ব ও জনগণের অসাধারণ সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও কৌশলগত লক্ষ্য অর্জনে ইরানের প্রতিক্রিয়া বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। বর্তমানে ইরান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অন্যতম স্থপতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শক্তি।

তলোয়ার উপহার দেওয়ার সময় রুশ ভেটেরান সংগঠনের প্রধান বলেন, এটি একটি রুশ প্রবাদকে প্রতীকীভাবে তুলে ধরে ‘যে তলোয়ার নিয়ে আমাদের কাছে আসে, সে তলোয়ারেই ধ্বংস হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১০

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১১

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১২

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৩

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৬

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৯

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

২০
X