তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

এবার অজয়ের নায়িকা হচ্ছেন এশা গুপ্তা

এবার অজয়ের নায়িকা হচ্ছেন এশা গুপ্তা

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা ফিরছেন বড় পর্দায়। বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এ দেখা যাবে তাকে। ইন্দ্রকুমার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে থাকছেন সুপারস্টার অজয় দেবগন। খবর: বলিউড হাঙ্গামা

সূত্র জানিয়েছে, এ মাসের শেষদিকেই শুটিং শুরু করবেন এশা। এতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিষান ও সঞ্জয় মিশ্রা। গ্ল্যামার আর কমেডির মিশেলে এ অভিনেত্রীর চরিত্র হবে সিনেমার অন্যতম আকর্ষণ। এর আগে ‘ধামাল ৩’-এ দেখা গিয়েছিল তাকে। তবে নতুন কিস্তিতে তার ভূমিকাকে আরও বড় করা হয়েছে।

জানা গেছে, এশার চরিত্র এবার শুধু গ্ল্যামারাস উপস্থিতি নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বিশেষ করে অজয় দেবগনের সঙ্গে তার রসায়ন সিনেমায় বাড়তি মাত্রা যোগ করবে। সম্প্রতি হানি সিংয়ের সঙ্গে ‘ব্রাউন আইজ ওয়ালি’ এবং জুবিন নটিয়ালের সঙ্গে ‘ইশক মেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় ছিলেন এশা। এবার ‘ধামাল ৪’ সিনেমার মাধ্যমে কমেডি ঘরানায় তিনি নতুন করে জায়গা করে নিতে চলেছেন তিনি। এশাকে শেষবার ববি দেওলের সঙ্গে ‘এক বদনাম আশ্রম পার্ট ৩’-তে দেখা গিয়েছিল। তিনি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেন। তবে ব্যস্ততা রয়েছে মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপন নিয়েও। ‘ধামাল ৪’ সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ঈদে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X