তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

গানের পাখির জন্মদিন আজ

সাবিনা ইয়াসমীন। ছবি : সংগৃহীত
সাবিনা ইয়াসমীন। ছবি : সংগৃহীত

আজ (৪ সেপ্টেম্বর) বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীনের জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই গুণী কণ্ঠশিল্পীর গান শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে।

সাবিনা ইয়াসমীনের জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধু এবং সংগীতাঙ্গনের মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে জানাচ্ছেন অভিনন্দন।

সাবিনা ইয়াসমীন শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে গান শুরু করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার গান ‘মধু জোছনা দীপালি’ দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পদক (১৯৯৬)সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

দীর্ঘ সংগীত জীবনে সাবিনা ইয়াসমীন ১৬ হাজারেরও বেশি গান গেয়েছেন। তকে ভালোবেসে ভক্তরা ‘গানের পাখি’ বলে ডাকেন।

এদিকে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ কিছু। চ্যানেলটির ‘তারকা কথন’ অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপা। তাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

বিশেষ এই ‘তারকা কথন’-এ উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির নেপথ্যের অনেক গল্প।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X