তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

পূজায় আসছে ব্যাচেলর ইন ট্রিপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূজা উৎসবে মুক্তি পাচ্ছে গোয়েন্দাগিরি খ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এরই মধ্যে মুক্তির তারিখ চূড়ান্ত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। পূজার উৎসবে রিলিজের জন্য চলচ্চিত্রটি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে নাম এন্ট্রি করেছে।

চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক দুজনই নিশ্চিত করেছেন আসন্ন পূজার উৎসব উপলক্ষে ৩ অক্টোবর রিলিজ হবে ‘ব্যাচেলর ইন ট্রিপ’।

আম্মাজান ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।

পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য-উপলক্ষ দর্শককে ভাবাবে। কমেডি উপাদানগুলো দেবে নির্মল আনন্দ। বন্ধুবান্ধব, পরিবারপরিজন, সঙ্গীকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য, সময়টিকে উপভোগ করার জন্য ব্যাচেলর ইন ট্রিপ দেখা যেতে পারে।

অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ঈদ উৎসবের পর পূজার উৎসেবও আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। চলচ্চিত্রটি পরিচালক নাসিম সাহনিক বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করি, দর্শক চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবে।

অভিনেত্রী শিরিন শিলা জানান, চলচ্চিত্রটিতে তার চরিত্র দারুণ। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। এ চলচ্চিত্রের সব শিল্পী বেশ মেধাবী। টানটান উত্তেজনাময় চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সঙ্গে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা- পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।

এ ছাড়া গল্পে আরও দেখা যাবে, সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও। যা চলচ্চিত্রটিকে আরও টানটান উত্তেজনাময় করে তুলবে বলে আশাবাদী নির্মাতা।

চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে ২০ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চলচ্চিত্রটির শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি চলচ্চিত্রটির ট্রেইলার উন্মোচন করা হয় এবং গান প্রদর্শন করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১০

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১১

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১২

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৩

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৪

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৫

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৬

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৭

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৮

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৯

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

২০
X