কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পাকিস্তানের সেনাপ্রধান মার্শাল আসিম মুনির। ছবি : সংগৃহীত
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পাকিস্তানের সেনাপ্রধান মার্শাল আসিম মুনির। ছবি : সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। খবর ইরনার।

মঙ্গলবার (২১ জুলাই) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, বৈঠকে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

বিবৃতিতে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উত্তেজনা কমাতে, শান্তি প্রতিষ্ঠায় এবং কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানের অব্যাহত ভূমিকার প্রশংসা করেছেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১১

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১২

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৪

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৬

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৭

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৮

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৯

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০
X