তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

ইতালিতে শহিদ কাপুর, কৃতি ও রাশমিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ককটেল ২’ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবির শুটিং সেট বসেছে ইতালিতে। সেখানে সিনেমার শুটিং থেকে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল।

ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা যায় শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা—তিন তারকার উপস্থিতি। মনোরম সিসিলির রাস্তায় তাদের হাঁটতে দেখা যায়, আর চারপাশে ব্যস্ত সিনেমার টিম।

এর আগে শোনা গিয়েছিল, নির্মাতারা ইতালিতে একটি জাঁকজমকপূর্ণ গানের শুটিং করবেন। ফাঁস হওয়া সেই ভিডিও দেখে বোঝা যায়—এটি গানের দৃশ্য। যার সেট বসেছে ইতালির সিসিলির রাস্তা ও সমুদ্রতীরবর্তী অপূর্ব লোকেশনে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে সিনেমা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই গানটির দৃশ্যধারণ সম্পন্ন হওয়ার কথা।

পরিচালক হোমি আদাজানিয়া পুরো এক মাস সময় দিচ্ছেন সিসিলিতে শুটিংয়ের জন্য। বিশেষ করে সমুদ্রতীরের দৃশ্যগুলো ছবির কাহিনিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদী এ নির্মাতা। ইতালিতে ‘ককটেল ২’-এর শুটিং শেষ হলে আগামী মাসেই টিম ফিরবে মুম্বাই। দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে দীপাবলির পর। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে শাহিদ-কৃতি-রাশমিকা অভিনীত ‘ককটেল ২’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X