তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে দীপিকা রণবীরের কন্যা

প্রকাশ্যে দীপিকা রণবীরের কন্যা

বলিউড তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র কন্যাসন্তান দুআ পাডুকোন সিং সম্প্রতি এক বছর পূর্ণ করেছে। গত মাসেই দুআর জন্মদিন উদযাপন করেছেন তারকা দম্পতি। তবে এবারই প্রথমবারের মতো নিজেদের মেয়েকে জনসমক্ষে আনলেন দীপিকা-রণবীর। দীপাবলির উৎসবে মঙ্গলবার ইনস্টাগ্রামে দুআর প্রথম ছবি শেয়ার করেন দীপিকা। ছবিগুলো প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মাত্র তিন ঘণ্টায় ছবিতে প্রায় ৪০ লাখ লাইক-কমেন্ট জমা পড়ে। ছবিতে দেখা যায়, দীপিকা পরেছেন লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রণবীর সেজেছেন অফ-হোয়াইট কুর্তা ও কোটে। তাদের কন্যা দুআও মায়ের সঙ্গে টুইন করেছে—সে-ও পরেছে লাল পোশাক। ছবিতে দীপিকার কোলে থাকা দুআকে দেখা যায় হাসিখুশি চেহারায়, পাশে রণবীর দুজনকে আলতো করে জড়িয়ে ধরে আছেন। আরেকটি ছবিতে দেখা যায় মা-মেয়ে একসঙ্গে বাড়ির মন্দিরে দীপাবলির পূজায় অংশ নিচ্ছেন। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘শুভ দীপাবলি’। ছবি প্রকাশের পরপরই তারকাসহ অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে দেন কমেন্ট সেকশন। দীপিকা ও রণবীর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X