কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

নায়ক কাঁদতে পারে হারতেও পারে

নায়ক কাঁদতে পারে হারতেও পারে

একসময় বাংলাদেশের সিনেমায় নায়ক মানেই ছিল বজ্রকণ্ঠ, ঘামে ভেজা শরীর আর মুষ্টিবদ্ধ ঘুসির নায়কত্ব। প্রেম মানে ছিল কর্তৃত্ব, সংবেদন মানে দুর্বলতা। সেই সময়টিকে বলা যায় সিনেমার ‘রাগী যুগ’। জসিম, সোহেল রানা, মান্না, রুবেল—সবাই ছিলেন সমাজ বদলানো একেকজন মুষ্টিবদ্ধ নায়ক। তারা লড়তেন, জিততেন, রক্তাক্ত হতেন, কিন্তু চোখে জল আসত না।

তবে নব্বইয়ের শুরুতে নায়কের চেহারা বদলে গেল। অস্ত্রের বদলে হাতে এলো গিটার, রাগের জায়গা নিল নীরব ভালোবাসা। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পেলে পর্দায় দেখা দিলেন এক নতুন তরুণ—সালমান শাহ। তিনি ছিলেন না বজ্রকণ্ঠ নায়ক, ছিলেন এক মুগ্ধতার প্রতীক। সংলাপে কোমলতা, চোখে স্বপ্ন, আচরণে সৌন্দর্য। তিনি দেখালেন, নায়ক মানে শুধু বিজেতা নয়, ভালোবাসতে জানা মানুষও। দর্শক প্রথমবার দেখল, নায়ক কাঁদতে পারে, হারতেও পারে, তবু তার মর্যাদা কমে না। তার হাত ধরেই শুরু হলো ফ্যাশন, ভঙ্গি, সংলাপের নতুন যুগ। রিয়াজ, ফেরদৌস, শাকিল, বাপ্পারাজ—সবাই তার পথ ধরে এগিয়ে গেলেন। মাত্র চার বছরে ২৭টি সিনেমার মাধ্যমে সালমান শাহ হয়ে উঠলেন এক সময়ের প্রতীক, আজও যার ছায়া দেখা যায় শাকিব খান বা সিয়ামের মতো নায়কের মধ্যে। এখনকার নায়করা যেন সেই দুই যুগের মিশ্রণ—প্রয়োজনে কঠোর, তবু ভেতরে নরম। তারা সমাজের প্রতীক নয় শুধু, ভালোবাসার মানবিক রূপও। সময়ের সঙ্গে নায়কের এ নরম বিপ্লব প্রমাণ করে, সিনেমা যেমন বদলায়, তেমনি বদলায় নায়কের সংজ্ঞাও।

লেখক: স্বপ্ন সমুদ্র

চারুশিল্পী, চলচ্চিত্র গবেষক ও নির্মাতা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X