তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মালদ্বীপে ফুরফুরে রাকুল প্রীত সিং

মালদ্বীপে ফুরফুরে রাকুল প্রীত সিং

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড তারকা রাকুল প্রীত সিং। স্বামী জ্যাকি ভগনানি ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দ্বীপদেশে সময় কাটাচ্ছেন তিনি। আর সেখানকার রোদ-সমুদ্র-আকাশের রঙে ভরা মুহূর্তগুলো একের পর এক শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে তার ভোকেশন ডায়েরি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সপ্তাহের শুরুতে ওভারওয়াটার ভিলার দৃশ্যের ঝলক দেখানোর পর রাকুল এবার প্রকাশ করেছেন আরও একগুচ্ছ ছবি। যেখানে ভ্রমণ ও ফ্যাশনের চমৎকার সমন্বয় দেখা গেছে। উজ্জ্বল রঙ, আরামদায়ক পোশাক ও বিচ-ফ্রেন্ডলি অ্যাকসেসরিজে সাজিয়ে তুলেছেন নিজের ছুটির স্টাইল।

নজর কাড়ার মতো একটি লুকে তাকে দেখা যায় নীল-অলিভ টোনের ট্রপিক্যাল-প্রিন্ট মনোকিনিতে, যার সঙ্গে ছিল একটি ছোট স্কার্ট। ডার্ক সানগ্লাস ও মিলিয়ে পরা চুড়ি পুরো লুকটিকে দিয়েছে বাড়তি গ্ল্যামার। আরেকটি ছবিতে তিনি হাজির হন ফুলেল ব্যান্ডিউ টপ ও সারং-স্টাইলের স্কার্টে, সঙ্গে প্রশস্ত স্ট্র হ্যাট, যা ছুটির মুডকে আরও বাড়িয়ে তোলে।

এ ছাড়া হালকা নীল-সাদা পিনস্ট্রাইপড কো-অর্ড সেটে ক্রিস্টাল-স্বচ্ছ পানির ভেতর হাঁটার মুহূর্তও শেয়ার করেছেন অভিনেত্রী। ছুটি উপভোগের পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। সম্প্রতি ‘দে দে প্যার দে-২’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সামনে রয়েছে ‘পতি পত্নী অউর ওহ-২’, যেখানে আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বির সঙ্গে দেখা যাবে তাকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X