বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন ও মেসি। ছবি - সংগৃহীত
অমিতাভ বচ্চন ও মেসি। ছবি - সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনার হার যেন কাঁদিয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে। সেই তালিকায় রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও। আর্জেন্টিনার বিদায়ের পর লিওনেল মেসির প্রতি সহানুভূতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সোমবার ভোরে নিজের ব্যক্তিগত ব্লগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে অনুভূতি প্রকাশ করেন অমিতাভ। দীর্ঘদিনের ফুটবলপ্রেমী এই অভিনেতা লিখেছেন, ‘খেলা শেষ... স্পেন চ্যাম্পিয়ন, আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু... খুব কষ্টের। কিন্তু প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই একদিন এমন সময় আসে। একসময় বুঝতে হয়, তোমার থেকেও ভালো কেউ এসে গেছে। তাই তোমার প্রাপ্ত ভালোবাসাকে গ্রহণ করো, সেই গৌরবের স্মৃতিতেই শান্তি খুঁজে নাও।’

অমিতাভের এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি ম্যাচের হার নিয়ে মন্তব্য নয়; বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির দীর্ঘ, বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ।

রোববার ছিল অমিতাভ বচ্চনের ব্যস্ত একটি দিন। প্রতি সপ্তাহের মতো মুম্বাইয়ের জালসা বাংলোর সামনে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর গভীর রাত পর্যন্ত জেগে উপভোগ করেন বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ম্যাচ শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের ‘শাহেনশাহ’।

তবে ফুটবলের আবেগের পাশাপাশি ব্লগে একটি হৃদয়ছোঁয়া ঘটনাও ভাগ করে নেন অমিতাভ। ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটি কুকুরকে রেনকোটে ঢেকে আনার ছবি প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আর এই চ্যাম্পিয়নের কথা বলি... শুধু ভারতেই এমন দৃশ্য দেখা সম্ভব। বর্ষার বৃষ্টি থেকে বাঁচাতে তাকে পুরো ঢেকে আনা হয়েছিল। ও সেখানে কী করছিল, তা কেউ জানে না! উদ্ভাবনের আরেক নাম ভারত। ভালোবাসা রইল... এবার ঘুমোতে যাচ্ছি।’

বিশ্বকাপ ফাইনালের হতাশা, মেসির প্রতি শ্রদ্ধা আর এক টুকরো মানবিক মুহূর্ত—সব মিলিয়ে একই ব্লগে জীবনের দুই ভিন্ন রঙ তুলে ধরে আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন অমিতাভ বচ্চন।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X