তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

আতিফের কনসার্টের বাধা কাটল

আতিফ আসলাম I ছবি: সংগৃহীত
আতিফ আসলাম I ছবি: সংগৃহীত

ঢাকায় একের পর এক বড় কনসার্ট বাতিলের খবরের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ফেরাল বড় আয়োজনের ঘোষণা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট।

‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামে পরিকল্পিত এই চ্যারিটি কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে স্পিরিটস অব জুলাই ও লাইভ-এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেইজ। ‘মেইন স্টেইজ শো-২০২৫’ নামে এ আয়োজনটি এ বছরের অন্যতম বহুল আলোচিত ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবেন দেশীয় শিল্পী ফুয়াদ, নেমেসিসসহ আরও কয়েকজন শিল্পী। আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনসার্টের মোট লভ্যাংশের ৪০ শতাংশ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। এ অর্থ ব্যয় করা হবে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন প্রকল্পে। এ উদ্দেশ্যে গত ২ নভেম্বর স্পিরিটস অব জুলাইয়ের সঙ্গে সংস্থাটির একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আয়োজকদের ভাষ্যে, এটি শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়; বরং সংগীতের শক্তিকে মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করে সমাজের প্রতি দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X