বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রিফান্ড করা হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা

আতিফ আসলাম I ছবি : সংগৃহীত
আতিফ আসলাম I ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কালো মেঘে ঢাকা পড়েছিল ঢাকার সংগীতপ্রেমীদের স্বপ্ন। চলতি বছরের ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না–বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের ‘মেইন স্টেজ শো’ স্থগিত হওয়ার খবরে ভেঙে পড়েন হাজারো ভক্ত। হতাশা আর অপেক্ষার সেই দীর্ঘশ্বাসের মাঝেই এলো আশার আলো। ঢাকার এই কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না। নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়ে পাকিস্তানি হার্টথ্রব গায়ক আতিফ আসলাম নিজেই জানালেন, পরিবর্তিত সময়ে আবারও মঞ্চে ফিরছেন তিনি। সেই সঙ্গে স্বস্তির খবর, ফেরত দেওয়া হবে টিকিটের টাকাও।

ইতোমধ্যে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর একটি নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

যারা আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বড় স্বস্তি হলো—আগের কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। গায়ক নিজেই তার পোস্টে টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যারা নতুন তারিখে অংশ নিতে পারবেন না বা আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করা যাবে।

খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশ করা হবে, যেখানে লগ-ইন করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রিফান্ড সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি আর পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা সম্ভব হবে না এবং পরবর্তীতে কনসার্টের নতুন তারিখ ও ভেন্যুর বিস্তারিত তথ্য ভক্তদের জানিয়ে দেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X