তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

রহস্যময়ী কিয়ারা অধ্যায়

কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এলো আরও এক বড় চমক। বলিউড সেনসেশন কিয়ারা আদভানি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন এ ছবিতে। আর তার এই অন্তর্ভুক্তি যেন সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। আসন্ন এ ছবিতে ‘নাদিয়া’ চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। যে চরিত্র শুধু গল্পের গভীরতা বাড়াবে না, বরং ছবির আবহে যোগ করবে ভয়ংকর ও রোমাঞ্চকর এক নতুন মাত্রা।

বহুমুখী অভিনয় দক্ষতা ও শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতির জন্য পরিচিত কিয়ারা আদভানি এবার ধরা দিতে চলেছেন একেবারেই ভিন্ন রূপে। আবেগঘন চলচ্চিত্র থেকে শুরু করে উচ্চমাত্রার বাণিজ্যিক সিনেমা—বিভিন্ন ঘরানায় নিজেকে প্রমাণ করা এই অভিনেত্রীর ক্যারিয়ারে ‘টক্সিক’ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।

সম্প্রতি প্রকাশ পাওয়া কিয়ারার ফার্স্টলুক পোস্টার এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। পোস্টারে কিয়ারাকে দেখা যায় ঝলমলে আলোয় ভরা এক রঙিন সার্কাসের পটভূমিতে—আকর্ষণীয়, রহস্যময় ও বহুস্তরীয় অবতারে। তবে বাহ্যিক আড়ম্বরের আড়ালে পোস্টারে স্পষ্ট হয়ে ওঠে চরিত্রটির ভেতরের গভীর আবেগ। চোখে-মুখে লুকিয়ে থাকা শোক ও বিষণ্নতার ছাপ ইঙ্গিত দেয় এক শক্তিশালী অভিনয়নির্ভর চরিত্রের।

সব মিলিয়ে স্পষ্ট, নাদিয়া কোনো গতানুগতিক চরিত্র নয়; বরং এটি কিয়ারা আদভানির ক্যারিয়ারে এক রূপান্তরমূলক অধ্যায় হয়ে উঠতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস। ইয়াশ ও কিয়ারা আদভানির পাশাপাশি এতে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও একঝাঁক তারকা।

এদিকে কিয়ারাকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ওয়্যার ২’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। কিয়ারার পাশাপাশি সিনেমায় অভিনয় করেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X