তামজিদ হোসেন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশীয় শোবিজে এ বছরের আলোচিত বিয়ে

দেশীয় শোবিজে এ বছরের আলোচিত বিয়ে

২০২৫ সাল ভালোবাসা, প্রতিশ্রুতি আর নতুন শুরুর আবেশে মোড়া ছিল বাংলাদেশের তারকাদের। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণয়ের বন্ধনে বাঁধা, আবার কেউ কেউ নতুন মানুষের হাত ধরে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। ক্যারিয়ারের ব্যস্ততা আর আলো-ছায়ার আড়াল ভেদ করে ব্যক্তিগত জীবনের এ পরিবর্তনগুলো বছরজুড়ে সরগরম রেখেছে দেশীয় তারকা অঙ্গন। ২০২৫ বিদায় নিতে আর মাত্র দুদিন বাকি, এ সময় ফিরে তাকালে দেখা যায়, সাফল্যের পাশাপাশি প্রেম ও পরিণয়ের গল্পেও সমৃদ্ধ ছিল এই এক বছর। সেই আলোচিত প্রেম-পরিণয়ের গল্পগুলোই এবার তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে। লিখেছেন তামজিদ হোসেন।

তাহসান খান-রোজা আহমেদ

২০২৫ সাল অর্থাৎ নতুন বছরের উচ্ছ্বাস পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই বিনোদন অঙ্গনে নেমে আসে এক চমক—হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কোনো পূর্বঘোষণা নয়, কোনো আড়ম্বরপূর্ণ আয়োজনও নয়, ৪ জানুয়ারি একান্ত ঘরোয়া পরিবেশে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।

নীরব এ বিয়ের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় জল্পনা-কল্পনা, আলোচনা আর নানা প্রতিক্রিয়া। ব্যক্তিজীবনের এ সিদ্ধান্ত নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার দাম্পত্য জীবন একসময় ছিল শোবিজ অঙ্গনের আলোচিত অধ্যায়।

২০২৫ সালের শুরুতেই তাহসানের এ হঠাৎ সিদ্ধান্ত যেন বিনোদন জগতে এক নাটকীয় মোড় এনে দিইয়েছিল, যার রেশ এখনো কাটেনি।

মেহজাবীন চৌধুরী-আদনান আল রাজীব

১৩ বছরের নীরব লুকোচুরি, আড়াল আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভালোবাসা পেল পরিণয়ের নাম। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ, বিশ্ব ভালোবাসা দিবসের দিনে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তবে সেই আবেগঘন মুহূর্তের খবর তারা প্রকাশ্যে আনেন আরও কিছুদিন পর, ২৪ ফেব্রুয়ারি।

দুই পরিবারের সম্মতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত ও আবেগঘন বিয়ের মধ্যে ছিল এটি একটি।

শবনম ফারিয়া-তানজিম তৈয়ব

প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।

শামীম হাসান সরকার-আফসানা প্রীতি

চলতি বছর এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন এ অভিনেতা। শামীম বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতেন

বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ

ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন তিনি।

জামিল হোসেন-মুনমুন আহমেদ

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেছেন গত ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়, এরপরই ঘটে পরিণয়।

রাফায়েল আহসান-মায়মুনা মম

এদিকে বছরের শেষের দিকে অর্থাৎ, ২১ নভেম্বর বিয়ে করেন দেশের জনপ্রিয় নির্মাতা রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মম। খুব অল্প সময়ের প্রেম, তারপর পারিবারিক আয়োজনে বিয়ে করেন এ তারকা দম্পতি।

অমিতাভ রেজা চৌধুরী-মুশফিকা মাসুদ

তৃতীয়বার বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ১৪ নভেম্বর নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। নির্মাতা অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

সবকিছু মিলিয়ে বলা যায়, ২০২৫ সাল শুধু বিনোদন নয়, ভালোবাসা আর নতুন শুরুর বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে দেশের শোবিজ অঙ্গনে। আলো-ক্যামেরার বাইরের এ বাস্তব গল্পগুলো তারকাদের আরও মানবিক করে তুলেছে দর্শকের চোখে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখা এসব তারকা দম্পতির পথচলা হোক বিশ্বাস, সম্মান আর ভালোবাসায় ভরপুর—এ কামনাই থাকবে ভক্তদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X