তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তি ব্রিজিত বার্দো আর নেই

ব্রিজিত বার্দো I ছবি: সংগৃহীত
ব্রিজিত বার্দো I ছবি: সংগৃহীত

ফরাসি চলচ্চিত্রের ইতিহাসে এক যুগের অবসান ঘটিয়ে কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই। গতকাল রোববার তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। বিশ্বজুড়ে যৌন আবেদন, স্বাধীনচেতা নারীত্ব ও অনন্য পর্দা-উপস্থিতির প্রতীক হিসেবে পরিচিত বার্দো পঞ্চাশ ও ষাটের দশকে ফরাসি সিনেমায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেন। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। খালি পায়ে মাম্বো নাচের দৃশ্য মূলধারার সিনেমায় আগে কখনো না দেখা এক সাহসী নারীত্বের প্রতিচ্ছবি হয়ে ওঠে। মাত্র ২১ বছর বয়সেই তিনি তৎকালীন সেন্সরশিপকে চ্যালেঞ্জ করে দর্শকদের মুগ্ধ করেন। ফ্রান্সে তিনি পরিচিত হয়ে ওঠেন শুধু ‘বি বি’ নামে।

১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেওয়া বার্দো বেড়ে ওঠেন উচ্চমধ্যবিত্ত পরিবারে। শৈশবে নিজেকে লাজুক ও আত্মবিশ্বাসহীন বললেও কিশোরী বয়সেই একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়ে শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার। সেখান থেকেই চলচ্চিত্রে তার যাত্রা শুরু।

খ্যাতির শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অস্থির। চারটি বিয়ে, একাধিক সম্পর্ক ও দীর্ঘদিনের মানসিক অবসাদ তাকে পীড়িত করে। একাধিকবার আত্মহননের চেষ্টার খবরও শিরোনাম হয়। ১৯৭৩ সালে হঠাৎ করেই অভিনয় থেকে অবসর নিয়ে তিনি চলচ্চিত্র জগৎকে বিদায় জানান।

জীবনের শেষ চার দশক বার্দো উৎসর্গ করেন প্রাণী অধিকার আন্দোলনে। ফ্রান্সের সাঁ ত্রোপেজে নিভৃতে বসবাস করে প্রাণীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করেন তিনি। নানা বিতর্ক সত্ত্বেও ফ্যাশন, সিনেমা ও সংস্কৃতিতে ব্রিজিত বার্দোর প্রভাব আজও অম্লান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X