তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমায় ‘কফি হাউস’

সিনেমায় ‘কফি হাউস’

মান্না দের কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ আজও বাঙালির আবেগ আর নস্টালজিয়াকে ছুঁয়ে যায়। অমল, নিখিলেশ, মৈদুল, সুজাতা—গানের কথায় উঠে আসা সেই পরিচিত চরিত্রগুলো। এবার গানের সুর পেরিয়ে হাজির হচ্ছে সিনেমার পর্দায়।

কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় নির্মিত এ সিনেমায় জনপ্রিয় গানের চরিত্রগুলো তুলে ধরা হয়েছে একেবারে নতুন আবহে। তবে এটি কেবল আড্ডা কিংবা স্মৃতিচারণের গল্প নয়—সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা। ছবিতে রমার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সুজাতা হিসেবে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে। ডি’সুজার ভূমিকায় শুভ্র সৌরভ দাস, মৈদুল চরিত্রে রজ্জাক হোসেন, নিখিলেশ হিসেবে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ।

সিনেমার গল্পের শুরু বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা-বাগানে। সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার সন্ধানে নেমে নাতনি খুঁজে পান একটি পুরোনো ডায়েরি।

সেই ডায়েরির পাতায় পাতায় উন্মোচিত হতে থাকে অতীতের গল্প, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় গত শতাব্দীর আশির দশকের কলকাতায়।

অতীতের সেই অজানা রহস্যের জট খুলতে গিয়ে নাতনিকে পেরোতে হয় নানা প্রতিকূলতা। কেন হঠাৎ নিখোঁজ সুজাতা, আর কফি হাউসের সেই আড্ডার আড়ালেই বা লুকিয়ে ছিল কোন গোপন সত্য—এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এগোবে ছবির কাহিনি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নস্টালজিয়া আর রহস্যের মেলবন্ধনে ‘কফি হাউস’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেদিকেই এখন তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X