তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ফের একসঙ্গে রাজ-মিম

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর প্রাক্তন স্ত্রীর তীব্র আপত্তির মুখে পড়ে একসময় থমকে গিয়েছিল তাদের পথচলা। এমনকি শোবিজ অঙ্গনে এই তারকা জুটির বন্ধুত্ব ঘিরেই উঠেছিল নানারকম প্রশ্ন। তবে সব বিতর্ক আর বাধা জয় করে ফের বড় পর্দায় ফিরছেন তারা। বলছি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের কথা। আবারও নতুন রসায়ন নিয়ে দর্শকদের চমক দিতে চলেছেন এই আলোচিত জুটি।

কয়েকদিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই নেট দুনিয়ায় শুরু হয় নানা ধরনের জল্পনা-কল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’

এরপর থেকেই নানা ধরনের মন্তব্য করেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে অনুমান করে শরিফুল রাজের কথাও উল্লেখ করেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের অনুমান সত্যি করে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন যে, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’-তেই ফিরছেন রাজ-মিম জুটি।

জানা গেছে, ‘জীবন অপেরা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। যেখানে শরিফুল রাজকে দেখা যাবে ‘রফিক’ চরিত্রে এবং শারমিন চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় রাজ-মিম জুটির অনস্ক্রিন রসায়ন বেশ মুগ্ধ করে দর্শকদের। সফল এই জুটিকে নিয়ে যখন উত্তাল পুরো ঢালিউড। ঠিক তখনই রাজের সাবেক স্ত্রী পরীমণি বিস্ফোরক অভিযোগ তোলেন। রাজ ও মিমের ঘনিষ্ঠতা তার সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমকে নিয়ে কটূক্তির ঘটনাও ঘটে। পরীমণি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে সরগরম ছিল নেট দুনিয়া। সেই সময় বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে প্রেম করে বিয়ে করা রাজ ও পরীমণি দম্পতির বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষ দিকে। রাজের জীবনে পরীমণির অধ্যায় শেষ হওয়ায় পরিবর্তিত পরিস্থিতি ও নতুন বাস্তবতার কারণেই আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন পর্দার আলোচিত এই জুটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X