তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম
প্রিন্ট সংস্করণ

২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা

রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, ২ ফেব্রুয়ারি উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন এ জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করছেন এ অভিনেত্রী। কিন্তু এরপরই আরও একটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে ফেব্রুয়ারির ২৬ তারিখ। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই। গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতেগোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এ জুটি। তাই সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের পর প্রীতিভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দরাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X