তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

শাহনূরের সাদামাটা জন্মদিন

অভিনেত্রী শাহনূর I ছবি: সংগৃহীত
অভিনেত্রী শাহনূর I ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর। ‘ফাঁসির আদেশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘জিদ্দি সন্তান’। ২০০০ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তার নায়ক ছিলেন রুবেল। এরপর দুই যুগের ক্যারিয়ারে ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পীর বাইরেও সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত। আজ এ অভিনেত্রীর জন্মদিন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়। প্রতি বছর চেষ্টা করেন দেশে তার জন্মদিন পালন করতে। এদিন এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি কোরআন খতম, মিলাদ এ দোয়া করা হয়। এ ছাড়া থাকে ঘরোয়া আয়োজন। তবে এবারের জন্মদিন দেশের বাইরে কীভাবে উদযাপন করবেন এ বিষয়ে কিছুই জানা যায়নি। এর আগে এতিমদের সঙ্গে জন্মদিন পালন প্রসঙ্গে শাহনূর বলেছিলেন, ‘এই ছোট্ট সোনামণিরা কিন্তু পরিবারকে পায় না, আনন্দ উল্লাস করতে পারে না, তাই এই দিনটিতে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার আর সেটি করে আসছি বহু বছর ধরে।’ এক সাক্ষাৎকারে শাহনূর জানান, পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে তার। এ ছাড়া দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X