বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ সামারিন বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের উৎস হিসেবে ব্যবহৃত স্থান দেশটির সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের বেপরোয়া হামলার কোনোভাবেই জবাবহীন থাকবে না। আমরা অবশ্যই কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার সমুচিত জবাব দেব।

রোববার (২৬ জুলাই) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্যে নিকজাদ বলেন, ইরান সবসময় নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ তোলে। তেহরানের দাবি, ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

নিকজাদ বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালিতে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি এবং যুদ্ধের আগের নিরাপত্তা ব্যবস্থা আর ফিরে আসবে না। ঐশী প্রতিশ্রুতি এবং ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী মহান ইরানি জাতির বিজয় সন্নিকটে।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে নিকজাদ বলেন, আরও বড় পরাজয়ের মুখে পড়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চল ছেড়ে চলে যাওয়া। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত।

এছাড়া তিনি বলেন, মার্কিন নাগরিকদের উচিত তাদের প্রেসিডেন্টকে সংযত করা, যাতে আরও মার্কিন সেনার মরদেহ দেশে ফিরিয়ে আনতে না হয়।

ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করে নিকজাদ যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেনের নাম উল্লেখ করে বলেন, এসব দেশের উচিত ওয়াশিংটনের হাতিয়ার না হয়ে এমন বিরোধ থেকে দূরে থাকা, যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

কালবেলা/আইএইচ/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X