তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

শিল্পীজীবনের মূল্যবান প্রাপ্তি সোনার কলস: অপু বিশ্বাস

অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেয়ার মুহুর্ত। ছবি - সংগৃহীত
অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেয়ার মুহুর্ত। ছবি - সংগৃহীত

সিনেমা নিয়ে খুব একটা আলোচনায় নেই এক সময়ের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে নানান ইস্যুতে বিনোদন দুনিয়ায় সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। সম্প্রতি আবারও সোনার কলস হাতে ধরা দিলেন তিনি। নেট দুনিয়ায় তার এই সোনার কলসের রহস্য নিয়ে চলছে চর্চা। জানা গেছে, বগুড়ার মমইন-এ বসেছিল দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সে অনুষ্ঠানে অপু বিশ্বাসের একটি পারফরম্যান্স ছিল। যে পারফরম্যান্সটি ব্যাপকভাবে ভাইরাল হয়। অনুষ্ঠানের আগের দিন ৬ এপ্রিল অপু বিশ্বাস রিহার্সেলের এক ফাঁকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে একটি কথা বলেছিলেন। কিন্তু সে কথাটি ছিল দুজনের মধ্যেই সীমাবদ্ধ। অপু বিশ্বাসের সেই ইচ্ছা পূরণ করতে চ্যানেল আই এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে ২ জুন। এই বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। যাতে কি না অপু বিশ্বাস বিস্ময়ে হতবাক হয়ে যান।

অনুষ্ঠানটি আজ দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়। এতে অপুর সঙ্গে দেখা যায় আরেক নায়িকা কুসুম সিকদারকে। যার কাছে তিনি সেই দিনের স্মৃতির কথা বলেন। গল্প, আড্ডা ও রহস্যে ঘেরা অনুষ্ঠানটিতে রয়েছেন আরেক উপস্থাপিকা সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

অন্যদিকে সোনার কলস পেয়ে হতবাক ও আনন্দিত অপু বিশ্বাস নিজের অনুভূতি প্রকাশ করেছেন। অভিনেত্রী জানান, শিল্পীজীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও ‘সোনার কলস’ পাওয়ার অভিজ্ঞতা তার কাছে ব্যতিক্রমী।

এই নায়িকা আরও জানান, সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে তিনি চ্যানেল আই কার্যালয়ে যান। সেখানে পৌঁছে বিশেষ আয়োজন দেখে বিস্মিত হন। পরে ফরিদুর রেজা সাগরের হাত থেকে ‘সোনার কলস’ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

অপু বিশ্বাস বলেন, ‘সত্যি বলতে কী, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে?’

অভিনেত্রীর ভাষ্য, এই ‘সোনার কলস’ এর মূল্য তার কাছে সোনার দামে মাপার নয়। এর মধ্যে তিনি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি খুঁজে পাচ্ছেন।

অভিনেত্রী বলেন, ‘আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X