কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। আগের সেশনে এক সপ্তাহের সর্বনিম্নে নামার পর বুধবার এক শতাংশের বেশি বেড়েছে মূল্য। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের জানুয়ারি বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায়। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯২৭ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪,৯৪৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, দাম ৪,৯০০ ডলারের নিচে নামায় বাজারে সুযোগসন্ধানী কেনাকাটা বেড়েছে। একই সঙ্গে অনেক বিনিয়োগকারী জানুয়ারির ফেড বৈঠকের মিনিটস প্রকাশের আগে নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম নেমে আসে ৪,৮৪১ দশমিক ৭৪ ডলারে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়। এছাড়া লুনার নিউ ইয়ার উপলক্ষে এশিয়ার অনেক বাজার বন্ধ থাকায় লেনদেনও ছিল সীমিত।

বাজার পর্যবেক্ষকদের মতে, ফেডের নীতিগত ইঙ্গিতই এখন স্বর্ণবাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X