মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যুক্তরাষ্ট্র ও ইসলামিক রিপাবলিক অব ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে 'উষ্ণ অভ্যর্থনা' জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই সংলাপ এবং কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ এবং সহায়তাকারীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এই চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ফলে সৃষ্ট ইতিবাচক ধারা বজায় রেখে অবশিষ্ট সমস্যাগুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরে আসবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। এর ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং পারস্পরিক সহযোগিতার পথ আরও সুগম হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X