কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপনে রূপালী ব্যাংকে আলোচনা ও দোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রূপালী ব্যাংক। ছবি : রূপালী ব্যাংক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রূপালী ব্যাংক। ছবি : রূপালী ব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজারে রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সব জোনাল ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এ দোয়া করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা প্রধানমন্ত্রীর জন্মদিন এ বছর আমরা ঢাকার পাশাপাশি সিলেট অঞ্চলেও পালন করছি। এর কারণ, আমরা চাই ঢাকার বাইরের ব্যাংকাররাও জানুক একটি দেশ উন্নত ও সমৃদ্ধশালী করতে মাননীয় প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তার পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ অনেকগুলো মেগা প্রকল্প প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজ স্বপ্ন থেকে বাস্তবে পরিণত হয়েছে।’

মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন। এ সময় ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X