কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান শিল্প পুলিশের

উত্তরায় শিল্প পুলিশের সদরদপ্তরে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
উত্তরায় শিল্প পুলিশের সদরদপ্তরে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শুরু হওয়ার আগে শিল্পশ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ এবং চলতি মাসের শুরুর দিকেই যেন বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে শিল্প পুলিশ।

শনিবার (১ জুন) রাজধানীর উত্তরায় শিল্প পুলিশের সদরদপ্তরে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

পাশাপাশি ঈদের আগে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো শ্রমিককে ছাঁটাই না করা এবং লে অব না করারও অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

শিল্প পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র নেতারা ছাড়াও বেপজা, কলকারখানা অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রামস্থ বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম ইপিজেট, কর্ণফুলী ইপিজেট ও কোরিয়ান ইপিজেডের প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত হন।

সভায় শিল্প পুলিশের প্রধান মো. মাহাবুবর রহমান বলেন, মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করেন, তাহলে শিল্প সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এতে ঈদের আগে মহাসড়কগুলোও নিরাপদ থাকবে। যেসব শিল্পকারখানার মালিক যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস ও পাওনা পরিশোধ না করে প্রবাসে অবস্থান করবেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন ব্যবস্থা নেবে।

শিল্প পুলিশ প্রধান বলেন, শ্রমিক ভাইবোনদেরও দায়িত্বপূর্ণ ও সংযত আচরণ করতে হবে। ঈদ উপলক্ষে শিল্প পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সভায় বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দিন বলেন, সংগঠনভুক্ত কোনো কারখানা ঈদের আগে যথাসময়ে বেতন-বোনাস দিতে ব্যর্থ হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ওই সভায় বিভিন্ন কলকারখানার বেতন পরিশোধের বর্তমান পরিস্থিতি এবং কোন মালিক বেতন দিতে ব্যর্থ হলে বিকল্প উপায় বের করতে মালিক-সংগঠনকে অনুরোধ করা হয়। মালিক-শ্রমিকের সমঝোতার ভিত্তিতে যেন ছুটি নির্ধারণ করা হয়, সে বিষয়েও অনুরোধ আসে পুলিশের পক্ষ থেকে।

শিল্প পুলিশের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ঈদকে কেন্দ্র করে শিল্পকারখানায় যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন-বোনাস দিতে সমস্যা হতে পারে-এমন কারখানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এবারের ঈদে এই ধরনের সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, কোনো অপশক্তি যাতে শ্রমিকদের ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঈদের ৭ দিন আগে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘণ্টা শিল্প পুলিশের কন্ট্রোল রুম ও হটলাইন সচল রাখারও সিদ্ধান্ত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১০

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১১

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১২

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৫

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৬

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৭

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৮

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৯

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

২০
X