শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালকের

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা শিমুল। ছবি : সংগৃহীত
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা শিমুল। ছবি : সংগৃহীত

ভুল চিকিৎসায় প্রাণ গেল দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা শিমুলের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতালে নাকের সেফটি প্লাস্টিক সার্জারি করার সময় চিকিৎসক প্রফেসর ডা. জাহের আল-আমীনের ভুল চিকিৎসায় তিনি মত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ মিনিস্টার-মাইওয়ান গ্রুপে নেমে আসে শোকের ছায়া। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবার সঠিক তদন্তের মাধ্যমে উল্লিখিত ডাক্তারসহ দোষী সকলকে আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবারের আত্মীয় স্বজনরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন। ছবি : কালবেলা

উল্লেখ্য, ইতোমধ্যে আলোচিত ডাক্তারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান জনাব শামসুদ্দোহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশুনা শেষ করে কর্মজীবন শুরু করেন। তার সুদীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন এবং আজকের অবস্থানে আসীন হোন। তার অকাল মৃত্যুতে মিনিস্টান-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মো. শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবারের আত্মীয় স্বজনরা হাসপাতালের সামনে মানববন্ধন এবং তার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের জনক। বর্তমানে তার স্ত্রী ও সন্তানরা সুদূর আমেরিকায় অবস্থান করছে বিধায় নামাজে জানাজার সময় পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X