কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দাবি রাশেদ খাঁনের

জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

বিএনপি নেতা রাশেদ খাঁন। পুরনো ছবি
বিএনপি নেতা রাশেদ খাঁন। পুরনো ছবি

জামায়াতে ইসলামীর নেতারা বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের নামে বিনা জামানতে কোটি কোটি টাকার ঋণ নিয়ে ব্যবসা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তার দাবি, দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য স্ত্রীর নামে ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে ২ কোটি টাকা ঋণ নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নির্বাচনের আগে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে ২ কোটি টাকা ঋণ নিয়েছে। এটা একটা নমুনা মাত্র। জামায়াতের নেতারা নিজের নামে নয় বরং আত্মীয়-স্বজন কিংবা বন্ধু বান্ধব বা দলের সাধারণ কর্মীদের নামে ঋণ নিয়ে ব্যবসা করে।’

‘এজন্য তাদেরকে ঋণগ্রস্ত বা ঋণখেলাপি দেখানোর কোনো সুযোগ নেই। আবার তাদের ক্ষমতা দেখেন, বিনা জামানতে তারা কোটি কোটি টাকা ঋণ পায়, কিন্তু আমি আপনি কি পাবো?’ যোগ করেন তিনি।

বিএনপির এ নেতার মতে, ‘বিএনপির যেসকল নেতারা ব্যবসায়িক ঋণ নিয়েছিল, তারা কি বিগত ১৬ বছর ব্যবসা করতে পেরেছে? অনেকে দেশে থাকতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, সুতরাং এসব মানুষকে ঋণখেলাপি সাংসদ বলে কটাক্ষ করা অত্যন্ত গর্হিত কাজ। বরং যারা এসব বলছে, তাদের কখনো এমন পরিস্থিতির শিকার হতে হয়নি। আর সংসদে বিরোধীদল যাদের ঋণখেলাপি বলছে, তারা মূলত ঋণগ্রস্ত।’

বিএনপির নেতার ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ নিয়েছিল দাবি করে তিনি বলেন, ‘জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের নেতাদেরও এমন ঋণ রয়েছে। আরপিও অনুযায়ী ঋণখেলাপি কারও এমপি পদে প্রার্থিতা করার সুযোগ ছিলো না। সুতরাং বিরোধীদলের এসব বক্তব্য সরকারকে ভিলিফাই করার জন্য একধরনের প্রপাগাণ্ডা ও মিথ্যাচার।’

ভবিষ্যতেও জামায়াতের নেতাকর্মীরা যেন এমন জুলুমের শিকার না হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন রাশেদ খাঁন লিখেন, ‘মূলত তারা তো আওয়ামী জামানার বিরোধীদল নয়, আওয়ামী জামানোর মত বিরোধীদল হিসেবে জুলুমের শিকারও হতে হচ্ছে না। এজন্য এসব কথাবার্তা বলে কটাক্ষ করার সুযোগ পাচ্ছে।’

‘আওয়ামী জামানার বিরোধীদল হিসেবে জুলুমের শিকার হলে এভাবে সংসদের সহকর্মীদের অপদস্ত করে কথা বলতো না,’ বলে মনে করেন তিনি।

‘এদের সঙ্গে ভালো পলিটিক্স করে টিকে থাকা মুশকিল। এরা তার রাজনৈতিক প্রতিযোগীকে ভিলিফাই করার জন্য প্রয়োজন ন্যাংটা হয়ে মাঠে নামবে! সুতরাং ভদ্রভাবে তাদের মোকাবিলা করা মুশকিল!’ বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X