কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) এর ২ সদস্যের একটি পরিদর্শক দল চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং জামালপুরস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

গত ৩-৭ জুন চট্টগ্রাম এবং ৯-১০ জুন জামালপুর পরিদর্শন করেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শন দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি এর আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদনসংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X