কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দোকান লুট নিয়ে ছাত্রদল নেতার ব্যাখ্যা ও কালবেলার বক্তব্য

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে কালবেলা অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদটির প্রতিবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের কলাবাগান শাখার আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত।

প্রতিবাদে তিনি লিখেছেন, আমি ওবায়দুল ইসলাম সৈকত, জাতীয়তাবাদী ছাত্রদল, কলাবাগান শাখার আহ্বায়ক, আজ (৪ সেপ্টেম্বর) কালবেলা অনলাইন সংস্করণে ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ এই মর্মে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি লিখেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যতদূর জানি ঘটনার দিন ওই মনির যুবদল পরিচয় দিয়ে ফুটপাথ দখল নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। তখন মনিরের সঙ্গে কিছু লোক নিয়ে ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় তখন সাইফুল ইসলামকে রক্ষার্থে স্থানীয় ফারুক নামের একজনের হাত কেটে যায়। ফারুকের হাতে ছয়টা সেলাই লাগে এ ছাড়া ফারুকের সঙ্গে আরও কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে মনির ও তার লোকজন। আমি দূর থেকে লক্ষ করে ছুটে আসি তখন ও দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল একপর্যায়ে আহতদের সঙ্গে থাকা লোকজন মনিরের ওপর ও আক্রমণ করতে গেলে আমি মনিরকে রক্ষার্থে চেষ্টা করি। কিন্তু মনির উল্লেখ করে তার দোকান লুট করা হচ্ছে। তখন আমি চেষ্টা করি দোকানে কোনো ধরনের ক্ষতি যাতে না হয়। আমি তাকে (মনির) ব্যক্তিগতভাবে চিনি না। দোকান লুট হওয়া এমন কোনো ভিডিও বা উপযুক্ত প্রমাণ থাকলে আমার ওপর অভিযোগ আমি মেনে নিব।

কালবেলার বক্তব্য: ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে কালবেলা অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানোয় সংবাদে তথ্যগত বিভ্রান্তি দূর হয়েছে। অতএব, পূর্বে ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X