কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হারালেন চবি শিক্ষক কুশল চক্রবর্ত্তী

জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী। পুরোনো ছবি
জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী। পুরোনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তীর পিতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী পরলোকগমন করেছেন।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরে জগদীশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

কুশল বরণ চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করে কালবেলাকে জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাদারীপুর কোর্ট প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্ত্তীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। এছাড়া মাদারীপুর বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

এদিকে জগদীশ চন্দ্র চক্রবর্ত্তীর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বুধবার সন্ধ্যায় এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X