কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০২ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ককটেল নিক্ষেপের ঘটনায় দিগ্বিদিক ছুটছে জনতা। ছবি : কালবেলা
ককটেল নিক্ষেপের ঘটনায় দিগ্বিদিক ছুটছে জনতা। ছবি : কালবেলা

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতদের পুলিশে সপর্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর আরও ফোর্স বৃদ্ধি করা হচ্ছে।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন কালবেলাকে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করেছে। পরে তাদের পুলিশে সপর্দ করা হয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X