কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মনিরা ইস্যুতে আইনি পথ খোলা, সমাধানের প্রত্যাশা আসিফের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া | ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া | ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত নিয়ে এখনও আপিল ও রিটের সুযোগ আছে। যথাযথ প্রক্রিয়া অবলম্বনে বিষয়টি সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে আহত এক সাংবাদিকের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি চাকরি সংক্রান্ত যে ৩ বছরের জটিলতার কথা বলা হয়েছে, তা ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো জটিল কোনো বিষয় নয়। তবু নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতি আস্থা আছে বলেও জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে শীতল যুদ্ধ বিরাজ করছে। পরিস্থিতি সংঘর্ষের পর্যায়ে না নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করে ইসি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনানুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X