কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে : সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে মন্তব্য করে আগামীতে যেন এমন কিছু না হয়, বর্তমান সরকারের কাছে সেই অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, গত ১৬-১৭ বছরে দেশে ব্যাপক অর্থ পাচার হয়েছে, যার পরিমাণ প্রায় ১১ লাখ কোটি টাকা। এই অর্থ দিয়ে বহু বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সম্পদ ও আর্থিক অনিয়মের কারণে দেশ পিছিয়ে গেছে।

তিনি আরও বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছে তার পিয়নেরই প্রায় ৪০০ কোটি টাকা আছে। তার ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শুধু লন্ডনে বাড়ি ৩৬০টি। মৃত্যুর পর তার প্রতি বাড়িতে একটি করে হাড় রাখলেও অনেক বাড়ি বেঁচে যাবে। এক সালমান এফ রহমান সাতটি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা লুটপাট করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এক লাখ ২০ হাজার কোটি টাকার এই প্রকল্প করতে টিউলিপ সিদ্দিকীকে সমঝোতাকারী হিসেবে সামনে রেখে শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় ৫০ হাজার কোটি টাকা কমিশন নিয়েছে। যে টাকা মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন উন্নয়ন প্রকল্পের নামে কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১০

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১১

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১২

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৪

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৫

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৬

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৭

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৮

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৯

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

২০
X