কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক নিরাপত্তায় ব্যাপক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

সড়ক নিরাপত্তায় সচেতনতা কার্যক্রম। ছবি : সংগৃহীত
সড়ক নিরাপত্তায় সচেতনতা কার্যক্রম। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনাজনিত হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে ব্যাপক সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠান ‘সুইফট সলিউশন’ কর্তৃক নিরাপত্তামূলক এ কর্মসূচির আয়োজন করেন।

খ্যাতিমান প্রতিরক্ষামূলক ড্রাইভিং প্রশিক্ষক, নিরাপত্তা বিশেষজ্ঞ, অধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এক দশকেরও বেশি সময় ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান সুইফট সলিউশন নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

সুইফট সলিউশনের প্রধান উপদেষ্টা মীর আব্দুল মোতালেব কর্মসূচিতে বলেন, ট্রাফিক আইন না মানা এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাব সড়ক দুর্ঘটনার দুটি প্রধান কারণ।

তিনি বলেন, ‘আমাদের চালকরা যদি ট্রাফিক আইন মেনে চলতেন এবং মানুষ যদি সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতেন, তাহলে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা অনেকাংশে হ্রাস পেত।’

সুইফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান পলাশ বলেন, যানজটের কারণে কেবল ঢাকায় প্রতিদিন প্রায় ৮০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার ফলে প্রতিদিন ১৪০ কোটি টাকার ক্ষতি হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন সুইফট সলিউশনের উপদেষ্টা শিয়াবুর রহমান শিহাব, পরিচালক শরীফ হোসেন হৃদয়, নিরাপত্তা পরামর্শদাতা মো. জিয়াউল আহসান এবং অন্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় জনসাধারণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চলাকালে লিফলেট ও গাড়ির স্টিকার বিতরণ করা হয়। এছাড়াও, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা প্রচার করা হয়।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X