কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

উদ্ধার অভিযানে তৎপরতা। ছবি: সংগৃহীত
উদ্ধার অভিযানে তৎপরতা। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিকিম সরকার এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুরে নামচি জেলায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবারও আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, টানেলের প্রবেশমুখে ভূমিধসের কারণে ধ্বংসস্তূপ জমে যায়। একই সঙ্গে সেখানে গ্যাস লিকের ঘটনাও ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।

সিকিম সরকার জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে দুর্ঘটনার খোঁজখবর নেন এবং চলমান উদ্ধার অভিযান পর্যালোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী মোদি উদ্ধার অভিযান ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সরকার জানিয়েছে, একাধিক সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল টানেলের ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার এবং নিহতদের মরদেহ বের করে আনতে নিরলসভাবে কাজ করছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X