কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বসিলা থেকে মাত্র ৪ যাত্রী নিয়ে ছাড়ল লঞ্চ

বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথে যাত্রীসেবা শুরু করেছে ‘এমভি ইমাম হাসান-৫’। ছবি : সংগৃহীত
বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথে যাত্রীসেবা শুরু করেছে ‘এমভি ইমাম হাসান-৫’। ছবি : সংগৃহীত

বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথে যাত্রীসেবা শুরু করেছে ‘এমভি ইমাম হাসান-৫’। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে উদ্বোধনী দিনে মাত্র চারজন যাত্রী নিয়ে বসিলা ঘাট ত্যাগ করেছে লঞ্চটি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় লঞ্চটি শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়।

লঞ্চটির পরিচালনার দায়িত্বে থাকা হাসান আহমেদ বলেন, আমরা মাত্র চারজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করছি। আশা করছি সদরঘাট পৌঁছালে আরও যাত্রী পাওয়া যাবে। প্রচারণা কম হওয়ায় মানুষ এখনো বিষয়টি জানে না। আমরা নিজেরাই গত শনিবার এই রুটের খবর পেয়েছি; সাধারণ মানুষ জানবে কীভাবে? ব্যাপক প্রচার চালানো হলে যাত্রীর অভাব হতো না।

বিআইডব্লিউটিএ-এর পরিদর্শক মামুনুর রশীদ জানান, মোহাম্মদপুর, সাভার, মিরপুর, গাবতলী ও আগারগাঁও এলাকার যাত্রীরা সদরঘাটের যানজট এড়িয়ে এই ঘাট থেকে সহজে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও এখানে ভাড়া কম রাখা হয়েছে। আপাতত ঈদ উপলক্ষে এই ঘাটটি চালু করা হলেও স্থায়ী হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া বা মোবাইল মেসেজের মাধ্যমে প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বসিলা ঘাটে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের চেয়ে কৌতূহলী দর্শকের ভিড়ই বেশি। প্রথম দিন যাত্রী সংখ্যা কম হওয়ার পেছনে রুটের সীমাবদ্ধতাকেও দায়ী করছেন স্থানীয়রা।

ঘাটে আসা শারমিন আক্তার নামের এক দর্শনার্থী জানান, তিনি লালমোহন রুটের লঞ্চ আছে কি না তা দেখতে এসেছেন।

অন্যদিকে, রফিকুল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি পরামর্শ দিয়ে বলেন, ঘোষের হাট, লালমোহন বা নাজিরপুর রুটের লঞ্চ দেওয়া হলে যাত্রীর অভাব হতো না। বিশেষ করে বেতুয়া লঞ্চ ঘাটের একটি লঞ্চ থাকলে বসিলা ঘাট দ্রুত জনপ্রিয় হয়ে উঠত।

কালবেলা/এমএ/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১০

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১১

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১২

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৩

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৪

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৫

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৬

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৭

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৮

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৯

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X